1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের মেঘনায় ট্রলারডুবি, চার জেলে নিখোঁজ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালের মেঘনায় ট্রলারডুবি, চার জেলে নিখোঁজ

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মেঘনা নদীর বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তী স্থানে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। জেলেদের ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে একজন প্রাণে বেঁচে ফিরলেও বাকি চারজনের এখনো কোনো সন্ধান মেলেনি।

 

নিখোঁজ জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।

 

গতকাল দুপুরে ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের শামিম হোসেন (২৫) জানান, তিনিসহ ওই পাঁচ জেলে একটি ট্রলারে করে মাছ ধরতে যান। রাতে নদীতে জাল পেতে রেখে ট্রলার নোঙর করে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে ধাক্কা ও বিকট শব্দে ঘুম ভাঙে। মুহূর্তেই ট্রলারটি উল্টে গিয়ে তারা সবাই নদীতে ছিটকে পড়েন। পাঁচজনই সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলেও তিনি ছাড়া অন্য কোনো জেলে তীরে পৌঁছতে পারেননি। হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচরসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

শামিম বলেন, ‘ধারণা করছি, কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে। তবে নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ বলতে পারছি না।

 

স্থানীয় বাসিন্দা হারুন-অর রশিদ মৃধা জানান, রাতেই একজনকে উদ্ধার করা সম্ভব হলেও চার জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ মো. এনামুল হক বলেন, ‘খবর পেয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। হিজলার ইউএনও মো. ইলিয়াস সিকদার জানিয়েছেন, নৌ-পুলিশকে নিখোঁজ জেলেদের উদ্ধারে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network