1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জের বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মনোনীত হলেন আঃ সালাম মাঝি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জের বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মনোনীত হলেন আঃ সালাম মাঝি

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলার বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আঃ সালাম মাঝি।

 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক মাদ্রাসাটির ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।

 

অনুমোদিত কমিটিতে মাদ্রাসার সুপার মাওলানা আঃ হাকিম-কে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দাতা সদস্য অছিউর রহমান ত্বহা, সাধারণ সদস্য মো. কামাল হোসেন, মো. খলিলুর রহমান, মো. আবুল কবিরাজ, মো. সাখাওয়াত হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আফরোজা, সাধারণ শিক্ষক সদস্য মো. সোহেল হাওলাদার ও মো. নজরুল ইসলাম, এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোসা. খালিদা খানম। বোর্ড সূত্রে জানা যায়, ২০০৯ সালের মাদ্রাসা প্রবিধানমালা অনুযায়ী এই পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।

 

স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবক মহলের প্রত্যাশা, নতুন এই কমিটির দক্ষ নেতৃত্বে বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে আরও সুশৃঙ্খল, গতিশীল ও উন্নয়নমুখী কার্যক্রমের দিকে এগিয়ে যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network