1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে ভ্যানচালক হত্যার প্রতিবাদে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

গৌরনদীতে ভ্যানচালক হত্যার প্রতিবাদে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারীকে (৫০) নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

 

অবরোধের কারণে সড়কের দুই প্রান্তে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দক্ষিণ ও উত্তরাঞ্চলগামী শতাধিক দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

 

নিহত মঞ্জু বেপারী গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

 

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

 

গৌরনদী থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে এবং শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network