1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চুরি-ছিনতাই বেড়ে জনমনে আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে চুরি-ছিনতাই বেড়ে জনমনে আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ থানার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। চুরি আতঙ্কে অনেক পরিবার রাতে নির্ঘুম সময় পার করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে বাবুগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় একাধিক সিঁধেল চুরি ও অন্তত ৪/৫ টি গভীর নলকূপ চুরির ঘটনা ঘটেছে।
চোরচক্র গভীর রাতে নলকূপের পাইপের কিছু অংশ ফেলে রেখে মূল অংশ খুলে নিয়ে গিয়ে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। পাশাপাশি এলাকায় ছিচকে চুরির ঘটনাও নিয়মিত ঘটছে।
চুরি বৃদ্ধির বিষয়ে স্থানীয়দের অভিযোগ, বাবুগঞ্জ থানার পুলিশের উদাসীনতার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়লেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে তাদের দাবি।
বাবুগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম জানান, গত ৯ তারিখ রাতে বাবুগঞ্জের পাঁচ রাস্তার অদূরে তার নিজ বসতবাড়ির সামনে স্থাপিত গভীর নলকূপের উপরের অংশ খুলে নিয়ে যায় চোরেরা। একই রাতে আশপাশের আরও চার থেকে পাঁচটি নলকূপের মাথা চুরি হয়।
এছাড়াও উপজেলার দেহেরগতি ইউনিয়নে গত সোমবার ভোররাতে রতন সরদার নামে এক ব্যক্তির বসতঘরে চুরির ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল খোয়া যায় বলে জানা গেছে।
স্থানীয় সমাজসচেতন মহলের ধারণা, এসব চুরি ও ছিনতাইয়ের পেছনে মাদকাসক্তদের সংশ্লিষ্টতা রয়েছে। মাদকের অর্থ জোগাড় করতে তারা এসব ছিচকে চুরিতে জড়িয়ে পড়ছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের চোর ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্টো প্রশ্ন করেন
—‘কোথায় চুরি হয়েছে?’
এদিকে বিষয়টি নিয়ে বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বদ্ধপরিকর।
এলাকাবাসীর দাবি, দ্রুত টহল জোরদার, চোরচক্র শনাক্ত এবং মাদকবিরোধী কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে বাবুগঞ্জে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা হোক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network