1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হামলায় পা ভাঙলো পাথরঘাটার জামায়াত নেতার, প্রতিবাদে লাঠি মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

হামলায় পা ভাঙলো পাথরঘাটার জামায়াত নেতার, প্রতিবাদে লাঠি মিছিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার ওপর হামলা চালিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর আলম নামে স্থানীয় এক ব্যক্তিকে অভিযুক্ত করা হলেও পাথরঘাটা উপজেলা বিএনপি দাবি করেছে, অভিযুক্ত ব্যক্তি তাদের দলের কোনো পদধারী নেতা নন। হামলার প্রতিবাদে জামায়াত সমর্থকরা লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে শহরে বিক্ষোভ মিছিল করেছে, যা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

 

 

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত জামায়াত নেতার নাম নাসির উদ্দিন। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন জামায়াতে ইসলামীর কয়েকজন নারী কর্মী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে হাড়িটানা এলাকায় যান। তারা অভিযুক্ত নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে তিনি তাদের ধাওয়া করেন। বিষয়টি জানতে পেরে জামায়াত নেতা নাসির উদ্দিন ঘটনাস্থলে এগিয়ে এলে নুর আলম তার ওপর হামলা চালান। একপর্যায়ে হামলায় নাসির উদ্দিন গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জামায়াত নেতারা।

 

ঘটনার প্রতিবাদে সোমবার রাতেই পাথরঘাটা শহরে একটি বিক্ষোভ লাঠি মিছিল বের করে জামায়াত সমর্থকরা। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন ধরনের লাঠির মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা বাঁধা ছিল। এ সময় তারা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’, ‘নাসিরের ওপর হামলা কেন—প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর প্রথম সারির একাধিক নেতা-কর্মীকেও অংশ নিতে দেখা যায়।

 

নির্বাচনের আগমুহূর্তে লাঠি হাতে মিছিল ও স্লোগানের বিষয়ে জানতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

 

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, এটি সম্পূর্ণ সন্ত্রাসী কার্যকলাপ। ঘটনার সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। অভিযুক্ত নুর আলম আমাদের দলের কেউ নয়। সে বিএনপির সমর্থক হতে পারে, তবে কোনো কমিটিতে তার নাম নেই। এটি ব্যক্তিগত আক্রোশ থেকেই ঘটে থাকতে পারে।

 

অন্যদিকে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাসুদুল আলম বলেন, হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজ নিয়ে জানতে পেরেছি অভিযুক্ত নুর আলম বিএনপির কর্মী। ক্ষমতার মোহে জামায়াতকে দমন করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। বর্তমানে আহত নাসির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

লাঠি হাতে প্রতিবাদ মিছিলের বিষয়ে তিনি বলেন, এটি দলের ব্যানারে কোনো কর্মসূচি ছিল না। ভুক্তভোগী নাসির উদ্দিনের স্বজন ও এলাকার বিক্ষুব্ধ জনতা স্বতঃস্ফূর্তভাবে মিছিল করেছে।

 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জামায়াতের প্রচারণাকালে মারামারির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে পুলিশ জানায়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network