1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চুরির শাস্তি শীতের রাতে পুকুরে নামিয়ে ২০ ডুব! - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে চুরির শাস্তি শীতের রাতে পুকুরে নামিয়ে ২০ ডুব!

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অনেক দিন ধরেই ঘটে আসছিল মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনা। অবশেষে সেই চোরকে হাতেনাতে ধরেছে স্থানীয়রা।

তবে মারধর করা হয়নি চোরকে; বরং শাস্তিস্বরূপ শীতের রাতে পুকুরে নেমে কান ধরে টানা ২০টি ডুব দিতে হয়েছে তাকে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর সদর রোডের বিবির পুকুর পাড় এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী চোর ইউসুফ বরিশালের উজিরপুর সদর উপজেলার মশাং গ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন। তবে তিনি নগরীর সাগরদি এলাকায়ক বসবাস করে বলে জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই সদর রোডে মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনা ঘটছে। সদর রোড বিবির পুকুরের আশপাশে মোটরসাইকেল রাখার পাঁচ মিনিটের মধ্যেই দামি হেলমেটগুলো চুরি হয়ে যায়।

তারা জানান, মঙ্গলবার রাতে সদর রোডে পার্ক করা একটি মোটরসাইকেলের হেলমেট চুরি করছিল ইউসুফ নামের ওই চোর। তখন তাকে হাতেনাতে ধরা হয়।

এরপর তাকে মারধর না করে শাস্তি হিসেবে নিজেই বিবির পুকুরে নেমে কান ধরে ২০টি ডুব দেবে বলে স্বীকার করে। এ কারণে তাকে পুকুরে নামিয়ে ২০ ডুব দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

তবে শাস্তির পর মানবিকতাও দেখিয়েছেন স্থানীয়রা। তারা ওই চোরকে ফুটপাতের দোকান থেকে নতুন প্যান্ট এবং টি-শার্ট কিনে দিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network