1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিপুল জাল নোটসহ ৪ কিশোর গ্রেফতার : গড়েছিলো বিশাল সিন্ডিকেট  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে বিপুল জাল নোটসহ ৪ কিশোর গ্রেফতার : গড়েছিলো বিশাল সিন্ডিকেট 

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় বিপুল পরিমাণ জাল নোটসহ চার সদস্যকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। বরিশালে বিশাল সিন্ডিকেট গড়ে জাল নোট ছাপিয়ে জাল টাকার ব্যবসা করে আসছিল কয়েকজন যুবক। তারা এসব জাল নোট শিশুদের মাধ্যমে চালান করে আসছিল বিভিন্ন এলাকায়। অবশেষে জাল নোট ব্যবসায়ী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ জাল নোট ছাপানোর সরঞ্জাম জব্দ করেছেন ডিবি পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

(১৪ জানুয়ারি) দিবাগত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন- নগরীর হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভী (১৮) ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)।

জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের বগুরা রোড এলাকার বেলালের চায়ের দোকানে ১শ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামের দুই কিশোর সিগারেট ক্রয় করেন। এসময় দোকানীর বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তা নেন।

বগুড়া রোডের বাসিন্দা মুন্না জানান, দোকানী তাদের নোটটি দেখালে ওই কিশোরদের তল্লাশি করে ১শ টাকার আরো সাতটি নোট পান তারা। পরে তাদের দু’জনকে গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক ফিরোজ আলম জানান, জাল টাকাসহ দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হলে কিশোর শাওনের দেয়া তথ্যের ভিত্তিতে প্রথমে নগরীর ভাটিখানা কাজী মসজিদ সংলগ্ন একটি ভবনের নিচতলায় তানভীরের বাসায় অভিযান চালানো হয়।

এসময় ওই বাসা থেকে বিপুল পরিমান জাল টাকার ১শ ও ৫০ টাকার নোট উদ্ধার করা হয়। এছাড়াও জাল টাকার নোট তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এরপর তানভীরের দেয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় ডিবি পুলিশ নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য আলভীকে আটক করেন তারা। তবে ওই বাসায় তল্লাশি করতে বাঁধা দেয় আলভীর স্বজনরা।

ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। চক্রের সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। তাছাড়া এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ অভিযোগ অস্বীকার করেছেন নথুল্লাবাদ এলাকা থেকে আটক কিশোর আলভী। তার দাবি জাল নোট চক্রের সাথে তার কোন সম্পর্ক নেই। তবে আটক তানভীরের দাবি জাল টাকা তৈরির সকল মালামাল সরবরাহ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network