1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রহমতপুর সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রহমতপুর সাব-রেজিস্টার অফিসারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে রহমতপুর সাব-রেজিস্টার অফিস দলিল লেখক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন জুয়েল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জামান আহমেদ ফারুক-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহমতপুর সাব-রেজিস্টার মো. যোবায়ের হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার প্রতি দোয়া করার আহ্বান জানান।

 

দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান রতন তালুকদার, দলিল লেখক মো. কামাল হোসেন, মো. আবুল কালাম আজাদ বিশ্বাস, মো. মিজানুর রহমান খান, মো. মাহাবুব হোসেন তালুকদার, দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মো. হুমায়ুন শরীফ, দলিল লেখক মো. রিয়াজ হোসেন আকন, মো. হাবিবুর রহমান পিন্টু, মোহাম্মদ নাসিমুল হক কাজী, হাসানুর রহমান পান্নু, মো. জসিম আকন, তরুণ খান তপন শিকদার, মো. কাওসার হোসেন, সাইফুল ইসলাম, মো. রাসেল, মো. খলিলুর রহমান, মো. জালাল আহমেদ সবুজ, মো. হুমায়ুন কবির আকনসহ রহমতপুর সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত ও দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network