1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বিস্ফোরক মামলা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে বিস্ফোরক মামলা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। (১২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এহতেশামুল ইসলাম। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনারুল হক জানান, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মশিউর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মশিউর রহমান দেহেরগতি ইউনিয়নের একজন জনপ্রিয় ও স্পষ্টভাষী চেয়ারম্যান হিসেবে পরিচিত। স্থানীয়দের ভাষ্য, তিনি একজন সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সুনাম অর্জন করে আসছিলেন।

 

তাঁর গ্রেপ্তারের খবরে বাবুগঞ্জসহ আশপাশের এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে অনেকে এটিকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় মশিউর রহমান সব সময় সরব ছিলেন। তাঁকে গ্রেপ্তারের ঘটনায় তাঁরা হতাশ ও বিস্মিত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network