1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে আমন ধান ঘরে তুলতে ও বোরো ধান চাষে ব্যস্ত কৃষক-কৃষাণিরা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাকেরগঞ্জে আমন ধান ঘরে তুলতে ও বোরো ধান চাষে ব্যস্ত কৃষক-কৃষাণিরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলাজুড়ে আমন ধান কাটা ও বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণিরা। কেউ মাঠ থেকে কাটছেন পুষ্ট শীষভরা পাকা আমন ধান, কেউ আবার ক্ষেত প্রস্তুত করছেন বোরো চাষের জন্য। শীতের সকালের ভোরে কুয়াশা কাটতেই হাসি মুখে ধান কাটতে মাঠে নামছেন কৃষকেরা। পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে নারীরাও ধান মাড়াই ও শুকানোর কাজে সহযোগিতা করছেন। কৃষকদের পাশাপাশি কৃষাণিরাও বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করে মাঠে রোপণ করছে। এ যেন গ্রামীণ বাংলার এক চিরচেনা উৎসবমুখর শ্রমের দৃশ্য।

 

এ বছর আমন ধানের উৎপাদন ভালো হওয়ায় কৃষকেরা বেশ সন্তুষ্ট। তবে কাটার পরপরই বোরো মৌসুম শুরু হওয়ায় বিশ্রামের সুযোগ নেই। জমি প্রস্তুত, চারা তোলা, সার-বীজ সংগ্রহ সবকিছু নিয়েই এখন ব্যস্ত সময় কাটছে কৃষক কৃষাণিদের।

 

রঙ্গশ্রী ইউনিয়নের কৃষক রফিক মৃধা বলেন, বিগত বছরের গুলোর তুলনায় এই বছর আমনের বাম্পার ফলন হয়েছে। আমরা আমন ধান কেটে ঘরে তুলছি। এখন বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছি। বোরো চাষে সঠিক আবহাওয়া এবং সরকারি সহযোগিতা পেলে বোরো মৌসুমেও ভালো ফলন পাওয়া সম্ভব।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতী কুমার সাহা বলেন, কৃষকদের সহায়তায় মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিচ্ছেন। কৃষকদের সঠিকভাবে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে আমনের মতোই বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম বলেন, এই বছর উপজেলায় ২৭৩৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। আর আমনের উৎপাদন হয়েছে ৭০৬৫০ মেট্রিক টন। চলতি বছরে বোরো ধানের আবাদ হবে ৭২৪১ হেক্টর জমিতে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network