1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
একের পর এক মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পরিবারের উদ্বেগ! - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

একের পর এক মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পরিবারের উদ্বেগ!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে একের পর এক নতুন রাজনৈতিক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর পরিবার, দলীয় সমর্থক এবং স্থানীয় পর্যবেক্ষকরা।
পরিবার ও সমর্থকদের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক মামলায় নিয়মিতভাবে আদালত থেকে জামিন পাওয়ার পরও পরিকল্পিতভাবে তাঁকে নতুন নতুন মামলায় জড়ানো হচ্ছে। তাঁদের দাবি, এর মূল উদ্দেশ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর স্বাভাবিক ও সক্রিয় অংশগ্রহণ ব্যাহত করা।
এক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন থানায় দায়ের হওয়া অধিকাংশ মামলাই প্রায় একই ধরনের অভিযোগে করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব অভিযোগ আইনগতভাবে দুর্বল এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি জামিন পাওয়ার পরপরই নতুন মামলায় পুনরায় গ্রেপ্তার বা কারাবন্দি রাখার চেষ্টার অভিযোগও উঠেছে।
সমর্থকদের ভাষ্য অনুযায়ী, সংসদ সদস্য থাকাকালীন গোলাম কিবরিয়া টিপু নিজ নির্বাচনী এলাকায় রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা ও হয়রানি বন্ধে ভূমিকা রেখেছিলেন। ভিন্ন রাজনৈতিক মতের নেতাকর্মীরাও যাতে অযথা প্রশাসনিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি সচেষ্ট ছিলেন বলে দাবি করেন তাঁরা। অথচ বর্তমানে সেই নেতাকেই ধারাবাহিক রাজনৈতিক মামলার মুখোমুখি হতে হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
আইন বিশেষজ্ঞরা বলছেন, একই প্রকৃতির অভিযোগে একাধিক মামলা দায়ের হলে তা আইনি প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে উচ্চ আদালতে প্রতিকার চাওয়ার সুযোগ থাকলেও নির্বাচনের সময়সীমা ঘনিয়ে আসায় দ্রুত আইনি সমাধান প্রয়োজন বলে মত তাঁদের।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, রাজনৈতিক প্রতিযোগিতা যদি আইন ও ন্যায়বিচারের সীমা অতিক্রম করে, তবে তা নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। তাঁরা নিরপেক্ষ তদন্ত এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মোতাবেক একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আমরা সর্বদা কাজ করছি। সকল প্রার্থীকে সমান সুযোগ-সুবিধা প্রদান করা হবে। কেউ বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আসবেন না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network