1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে : বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে : বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। এজন্য বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত সভা ও মতবিনিময় কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

 

 

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় বরিশালের গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণে শোকসভা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৌরনদী ও আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মরহুম আলী আহমেদের সরিকলের বাসভবনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 

 

 

এম জহির উদ্দিন স্বপন বলেন, মরহুম আলী আহমেদ ছিলেন একজন নির্ভীক ও সাহসী বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মতো বীরদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন প্রয়োজন।

 

 

স্মরণসভায় সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং তাদের যথাযথ সম্মান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম আলী আহমেদ ছিলেন দেশপ্রেম ও আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

 

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আনিচুর রহমান, সদস্য সচিব আব্দুল কাদের হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. সেকেন্দার আলী মৃধা, সদস্য সচিব মোসাদ্দেক হোসাইন মন্টু, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির।

 

রাইসুল ইসলাম রাজনের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারেক বেপারী, আব্দুস সালাম, আইউব আলী মৃধা, নূর মোহাম্মদ, ইন্তিয়াজ মিয়া, মো. সেকেন্দার তাজ এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ নাগিবসহ অনেকে।

 

 

এ সময় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ
স্মরণসভা শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network