1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় শ্রীগুরু সংঘের সভাপতি ভক্ত কর্মকার সম্পাদক জহর সাহা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বানারীপাড়ায় শ্রীগুরু সংঘের সভাপতি ভক্ত কর্মকার সম্পাদক জহর সাহা

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

 

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : কমিটি নিয়ে দীর্ঘ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে বরিশালের বানারীপাড়ায় শ্রীগুরু সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সাংগঠনিক সম্পাদক বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী ভক্ত কর্মকারকে সভাপতি এবং বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জহর সাহাকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঐতিহ্যবাহী বনিক বাড়ির শ্রীগুরু মন্দির প্রাঙ্গণে একটি আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে শাখা সংঘের সদস্যদের উপস্থিতিতে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে বানারীপাড়া শ্রীগুরু সংঘের নতুন কমিটি উপহার দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা।

এ প্রসঙ্গে রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, জাতি,ধর্ম, বর্ন নির্বিশেষে এই এলাকায় কোনো বৈষম্য থাকবেনা। সাম্প্রদায়িক সম্প্রীতির বানারীপাড়া বিনির্মানে আমি এবং আমার দল সার্বক্ষনিক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাবে।

সংগঠনের নব নির্বাচিত সভাপতি ভক্ত কর্মকার জানান, শ্রীগুরু সংঘের মূলনীতি হলো সত্য, সেবা, নীতি ও ধর্ম’। এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে একটি আদর্শ জীবনযাপন এবং মানবজাতির কল্যাণ সাধন করা, যার প্রধান উদ্দেশ্য হলো সঙ্ঘ শক্তির প্রতিষ্ঠা, আদর্শ গৃহস্থ জীবন গঠন এবং ভক্তদের মধ্যে ভাব বিনিময় করা। মানবসেবার মহান ব্রত নিয়ে বানারীপাড়া শ্রীগুরু শাখা সংঘের ঐক্য প্রতিষ্ঠায় নতুন এই কমিটি অগ্রণী ভুমিকা পালন করবে বলেও জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network