1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল আসছেন তারেক রহমান, উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল আসছেন তারেক রহমান, উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক।।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে সরাসরি সামনে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন তৃণমূলের লক্ষ লক্ষ নেতাকর্মী। বরিশাল বিভাগীয় সদরসহ প্রতিটি জেলা ও উপজেলায় এখন সাজ সাজ রব।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তারেক রহমানের বরিশাল আগমনের বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে। ১৫ জানুয়ারি দিবাগত রাতে আমি (কুদ্দুসুর রহমান) এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার রাজধানীর গুলশান কার্যালয়ে গেলে নেতা (তারেক রহমান) বরিশাল সফর করবেন বলে আয়োজন করতে বলেন।
দলীয় সূত্র মতে, ২০২৬ সালের এই সফরের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং আগামী দিনের রাজনৈতিক রোডম্যাপ ঘোষণা করা। তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে নগরীর প্রতিটি প্রবেশপথ, মোড় এবং গুরুত্বপূর্ণ স্থানে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

বরিশাল বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে এখন তিল ধারণের ঠাঁই নেই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা দলে দলে এসে জড়ো হচ্ছেন। সফরের প্রস্তুতির অংশ হিসেবে দফায় দফায় বৈঠক করছেন স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ। তারা মনে করছেন, তারেক রহমানের এই সফর বরিশালের রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করবে।
এবিষয়ে মহানগর বিএনপির এক নেতা বলেন, দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে আসছেন, এটা বরিশালের মানুষের জন্য এক বিশাল পাওয়া। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর নেতাকে কাছে পেয়ে আমাদের নেতাকর্মীরা আজ নতুন শক্তিতে বলীয়ান। আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই সফর সফল করতে প্রস্তুত। ইনশাআল্লাহ, বরিশাল থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন বার্তা যাবে দেশজুড়ে।
বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন, তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি বর্তমান প্রজন্মের আশার আলো। তার এই বরিশাল সফর প্রমাণ করবে যে, চক্রান্ত করে তাকে জনবিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। বরিশালের মাটি সবসময়ই বিএনপির শক্ত ঘাঁটি ছিল, আর এই সফরের মাধ্যমে তা আবারও প্রমাণিত হবে।
এবিষয়ে বরিশাল টেক্সটাইল ইঞ্জিয়ারিং কলেজের প্রতিষ্ঠাতা আহবায়ক সাদ্দাম হোসেন  বলেন, আমরা ছাত্রসমাজ আমাদের অভিভাবককে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তার আগমনে রাজপথের প্রতিটি কর্মী আজ উজ্জীবিত। হামলা-মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যায়নি, তারেক রহমানের নেতৃত্বেই আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে তারেক রহমানের এই সফরটি কেবল একটি সাংগঠনিক সফর নয়, বরং এটি বড় ধরনের একটি রাজনৈতিক শক্তির মহড়া। এই সফরের মধ্য দিয়ে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network