1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিভাগে রেল সংযোগের দাবি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল বিভাগে রেল সংযোগের দাবি

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে বরিশাল বিভাগ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল বিভাগ।

 

এ বিভাগের বিভিন্ন জেলায় বিপুলসংখ্যক মানুষের বসবাস রয়েছে। বিভিন্ন প্রতিবেদন ও পরিসংখ্যানে দেখা যায়, দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শহরের পাশাপাশি রাজধানী ঢাকা শহরেও বরিশাল বিভাগের মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি।

 

 

অথচ দুঃখজনক হলেও সত্য বরিশাল বিভাগের সঙ্গে এখনো কোনো জেলা বা বিভাগের সরাসরি রেল যোগাযোগ গড়ে ওঠেনি। স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেলেও এ বিভাগের মানুষ আজও রেল সুবিধা থেকে বঞ্চিত।

 

 

ফলে যাতায়াতের জন্য তাদের সড়ক ও নৌপথের ওপর নির্ভর করতে হয়, যেখানে গুনতে হয় অতিরিক্ত ভাড়া, অপচয় হয় মূল্যবান সময়, আর ভোগান্তি তো রয়েছেই।

 

 

রেল যোগাযোগ স্থাপিত হলে বরিশাল বিভাগের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে, শিক্ষার্থী ও কর্মজীবীদের যাতায়াত সহজ হবে এবং সার্বিকভাবে জাতীয় উন্নয়নে এই বিভাগের অবদান আরও বৃদ্ধি পাবে।

 

 

অতএব বরিশাল বিভাগের সঙ্গে রেল সংযোগ স্থাপন করা এ অঞ্চলের সাধারণ জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে অনুরোধ দেশের ভারসাম্যপূর্ণ উন্নয়নের স্বার্থে দ্রুত বরিশাল বিভাগকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হোক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network