1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে র‍্যাগ ডে চলাকালে অগ্নিকাণ্ড, আতঙ্ক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে র‍্যাগ ডে চলাকালে অগ্নিকাণ্ড, আতঙ্ক

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এবং নগরীর পুলিশ লাইন রোডের বিএস টাওয়ারে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

তবে দ্রুত ফায়ার সার্ভিসের অভিযানে দুটি আগুনই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ‘র‍্যাগ ডে’ অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের ভেতরে একটি জেনারেটর রুমে হঠাৎ আগুন লাগে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করা হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বিদ্যালয়ের শিক্ষক অলক সরকার বলেন, অনুষ্ঠানের সময় আগুন লাগায় শিক্ষার্থীরা ভয় পেয়ে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

 

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, অগ্নিকাণ্ডে একটি প্যানেল বোর্ড পুড়ে গেছে। তবে জেনারেটর ও বিদ্যুৎ টেনসোমিটার অক্ষত রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিতভাবে পর্যালোচনা শেষে জানানো হবে।

 

এর আগে একইদিন সকালে বরিশাল নগরীর পুলিশ লাইন রোডে অবস্থিত বিএস টাওয়ারের সপ্তম তলায় একটি পার্লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাতেও কেউ হতাহত হয়নি।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, উভয়ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network