1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

মুলাদীতে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ‘শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ের পক্ষে আপসহীন এক সংগ্রামী কণ্ঠ। তাকে নির্মমভাবে প্রকাশ্যে জুমার নামাজের পর হত্যা করলেও আজও বিচার না হওয়ায় দেশের জনগণ ক্ষুব্ধ। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

 

 

 

বরিশালের মুলাদী পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

 

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল মাঠে ওই দোয়া মাহফিলের আয়োজন করা
মুলাদী পৌরসভার জামায়াতের আমির অধ্যক্ষ মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

 

 

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আবু সালেহ।

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন ‘শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ের পক্ষে আপসহীন এক সংগ্রামী কণ্ঠ। তাকে নির্মমভাবে প্রকাশ্যে জুমার নামাজের পর হত্যা করলেও আজও বিচার না হওয়ায় দেশের জনগণ ক্ষুব্ধ। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

 

 

 

দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা: মাওলানা মোরশেদ আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল মোতালেব, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আহাদ, মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মাওলানা সালাউদ্দিন কাওসার, মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো: ইব্রাহীম হোসেন, মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল এস এম ইখতিয়ার অলি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network