সদর উপজেলায় ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
আপডেট সময় :
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
সদর উপজেলায় ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল এশার নামাজ শেষে ১নং ওয়ার্ডের মধ্য নয়ানী আইয়ুব আলী দোকানের সামনে আয়োজিত এ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান। ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্টু,১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব ফকির। এসময় আরও...
নিজস্ব প্রতিবেদক : চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল এশার নামাজ শেষে ১নং ওয়ার্ডের মধ্য নয়ানী আইয়ুব আলী দোকানের সামনে আয়োজিত এ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান।
১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্টু,১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব ফকির।
এসময় আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাজমা বেগম, চরকাউয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, ৩নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ জয়নাল হাওলাদার ও মোঃ ইয়াকুব মৃর্ধা, চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদার ও যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আরিফুল ইসলাম, চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক মোঃ রিপন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ পারভেজ মৃর্ধা, চরকাউয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মামুন হাওলাদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন,যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃইসমাইল, যুবদলের ১নং ওয়ার্ড নেতা মোঃ বেল্লাল হাওলাদার ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ পলাশ হাওলাদার, ১নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ হারুন সিকদার,সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুরু হাওলাদার, ১নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ কালম সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সিকদার, ১নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ হাওলাদার, কৃষক দলের মোঃ নান্নান হাওলাদার কৃষক দলের নেতা মোঃ নিজাম হাওলাদার, কৃষক দলের নেতা মোঃনজরুল সিকদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।