1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খেলাধুলা মাদক বিরোধী তৎপরতার উপাদান : জহির উদ্দিন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

খেলাধুলা মাদক বিরোধী তৎপরতার উপাদান : জহির উদ্দিন

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন-খেলাধুলা মাদক বিরোধী তৎপরতার একটি চমৎকার উপাদান। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত কারিকুলামের তৎপরতাকে বাড়িয়ে দিতে হবে।

 

রবিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রী কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন-ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষার পাশাপাশি কারিকুলাম বহির্ভূত তৎপরতার দিকে এমনভাবে যুক্ত করতে হবে মাদকচক্র যাতে তরুনদেরকে বিপদগামী করতে না পারে।

 

বার্থী ক্লাব ও ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু,

পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলআমিন মোল্লা, যুগ্ম আহবায়ক রাজিব খান প্রমুখ। শেষে খেলায় অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network