1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিষ খেয়ে পার্কের গাছতলায় শুয়ে থাকা জান্নাত মারা গেছেন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে বিষ খেয়ে পার্কের গাছতলায় শুয়ে থাকা জান্নাত মারা গেছেন

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : প্রেম করে বিয়ের চার মাসের মাথায় প্রকৌশলী স্বামী ডিভোর্স দেওয়াকে কেন্দ্র করে পার্কের গাছতলায় বিষপানের পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জান্নাত আক্তার।

 

রোববার (১৮ জানুয়ারি) সকালে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। এর আগে ১২ জানুয়ারি বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কে এ ঘটনা ঘটেছে।

 

তরুণী জান্নাত বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা। অভিযুক্ত প্রকৌশলী সিদ্দিকুর রহমান সাগর একই উপজেলার সাহেবের হাটের বাসিন্দা।

 

ওসি মামুন বলেন, প্রেম করে বিয়ের পর স্বামী ডিভোর্স দেওয়ার কষ্টে তিনি প্রকাশ্যে বিষপান করেছিলেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মারা যান। তার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। মৃতের পরিবারের সদস্যরা লাশ দাফনে ব্যস্ত রয়েছে। তাই এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

ওসি আরও বলেন, ঘটনার সময় তার পাশ থেকে একটি কাফনের কাপড়, আগরবাতি ও বিষের খালি বোতল উদ্ধার করা হয়েছিল।

 

দায়িত্বরত চিকিৎসক বলেন, রোগী জান্নাত আগাছানাশক প্যারাকুইড নামে মারাত্মক বিষপান করেছিলেন। এই ধরনের বিষপানের ঘটনায় অধিকাংশ রোগীই মারা যেতে পারেন। আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার পরও রোববার মারা গেছেন।

 

মারা যাওয়ার আগে তরুণী জান্নাত বলেছিলেন, প্রেম করে গত চার মাস আগে আমরা বিয়ে করি। বিয়ের চার মাসের মাথায় বিনা কারণে আমাকে তালাক দেয় স্বামী প্রকৌশলী সাগর। এরপর আমি নিজ পরিবারে ফিরতে চাইলেও তা সম্ভব হয়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network