1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দেখার যেন কেউ নেই : মাঠ দাপিয়ে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ীরা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে দেখার যেন কেউ নেই : মাঠ দাপিয়ে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ীরা

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন থেকে মাদক বিরোধী অভিযান জোরদার না করায় বরিশালের সর্বত্র এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মাদকের ভয়াল থাবা শহর ছাড়িয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছে গেছে। ফলে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মতো মরণনেশা।

 

 

মাদকের সহজলভ্যতায় যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রাপ্তে পৌঁছে গেছে। সম্প্রতি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদী উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার বক্তব্যেও গৌরনদীতে মাদকের ভয়াবহতার ভয়ঙ্কর চিত্রফুটে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন মাদক স্পটে হরদমে মাদক বিক্রি করে যাচ্ছে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতারা। এছাড়াও ধরা ছোয়ার বাইরে থেকে মাদকের ডিলাররা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক বিক্রি করে যাচ্ছে। এরমধ্যে কয়েকটি মাদক স্পটে প্রকাশ্যেই মাদক বিক্রির খবর মিলেছে।

 

 

সূত্রে আরও জানা গেছে, মাদকের বড় ডিলাররা এলাকার বাহিরে থেকেও খুচরা বিক্রেতাদের দিয়ে মাদক বিক্রি করিয়ে যাচ্ছে। মাদক বিক্রি করে অল্পতে ভাগ্য বদলের আশায় কথিত রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয়ে বেকার তরুন-যুবকরা মাদক বিক্রির কাজে জড়িয়ে পরছে। এতে নিজেরা যেমন বিপদগামী হচ্ছে তেমনি পরিবারগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

 

 

স্থানীয় সচেতন নাগরিকরা জানিয়েছেন, প্রশাসনের কাছে মাদক বিক্রেতাদের তালিকা রয়েছে। এসব তালিকা ধরে মাদক বিরোধী চিরুনি অভিযান পরিচালনা করলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে নাম সর্বস্ব ২/১ টি অভিযান হলেও বড় ধরনের কোন অভিযান হচ্ছেনা। যেকারনে গৌরনদীতে দিনদিন মাদকের ক্রেতা-বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

 

 

গৌরনদীতে মাদক বৃদ্ধির বিষয়টি স্বীকার করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন-প্রতিটি আইনশৃংখলা কমিটির সভায় মাদকের বিষয়ে সাড়াশি অভিযান পরিচালনার জন্য পুলিশ ও অন্যান্য সংস্থাকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

 

 

 

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন জানিয়েছেন-মাদক বিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া। অতি শীঘ্রই অভিযান জোরদার করতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network