1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের মতবিনিময় - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

আগৈলঝাড়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের মতবিনিময়

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সম্ভাব্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের সাথে বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লিখন বনিকের সভাপতিত্বে উপজেলার ৫টি ইউনিয়নের ৬০টি ভোট কেন্দ্রের বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগৈলঝাড়া প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং অফিসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমনকে অবহিত করেন। তাদের কথা শুনে তিনি ভোটের পূর্বেই বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

 

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল ইসলাম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ সময় বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহি, সহকারী কমিশনার ভূমি মো. বায়জিদ সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোর্শেদ সজীব ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network