1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের প্রকৃত সংবাদকর্মীদের সবধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালের প্রকৃত সংবাদকর্মীদের সবধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের জেলা প্রশাসক ও রিটানির্ং অফিসার মো. খায়রুল আলম সুমন বলেছেন-নির্বাচন কমিশন থেকে নির্বাচনের সময় সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের ব্যাপারে যে পরিপত্র দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদকর্মীদের সবধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিটানির্ং অফিসার ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন আরও বলেছেন-একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যতামূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য ইতোমধ্যে আমরা সবধরনের প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছি। ভোটারগণ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেলক্ষ্যে সরকারের নির্দেশনা শতভাগ সফল করতে আমরা বদ্ধ পরিকর।

 

গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সায়িদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেলসহ অন্যান্যরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network