1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরের সাতলায় নগদ অর্থ,স্বর্ণালঙ্কারসহ ৯ লক্ষ টাকার মালামাল চুরি,থানায় অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

উজিরপুরের সাতলায় নগদ অর্থ,স্বর্ণালঙ্কারসহ ৯ লক্ষ টাকার মালামাল চুরি,থানায় অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় নগদ অর্থ, স্বর্নলংকারসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল লুটে নেয় চোরচক্ররা বলে অভিযোগ পাওয়া গেছে। চুরির ঘটনায় উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, সাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পটিবাড়ি এলাকায় চুরি সংঘটিত হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায় আগৈলঝাড়া উপজেলার খেজুরিয়া গ্রামের বাসিন্দা মোঃ খোরশেদ আলম খন্দকারের ছেলে মোঃ কামাল খন্দকার সাতলা সানুহার সড়কের পাশে শ্বশুরবাড়ির নিকট একটি নতুন বাড়ি নির্মাণ করে সেখানে পরিবারসহ বসবাস করে আসছিলো। জীবিকার তাগিদে তিনি ঢাকায় কচুক্ষেত এলাকায় মাছের ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করে। তার স্ত্রী খাদিজা বেগম দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন এবং মাঝে মাঝে বাবার বাড়িতে যায়। ১৮ জানুয়ারি গভীর রাতে চোরচক্ররা বসতঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে আলমারিতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। চুরির ঘটনায় সোমবার খাদিজা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সুত্রে জানা যায় নগদ ১ লক্ষ ৮৫ হাজার টাকা এবং তার মেয়ের মাটির ব্যাংকে সঞ্চয়কৃত প্রায় ২০ হাজার টাকা, দুই ভরি ওজনের দুটি স্বর্ণের রুলি,গলার হাড়,রৌপ্যসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল লুটে নেয় চোরচক্ররা।

 

এ ব্যপারে উজিরপুর মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির ঘটনার জড়িতরা শনাক্ত হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

 

এদিকে অচিরেই জরিতদের শনাক্ত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network