1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের নৌকা ডুবে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালের নৌকা ডুবে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মেঘনা নদীতে ১০ দিন আগে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

 

আজ মঙ্গলবার ভোরে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ এলাকা থেকে তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়।

 

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা হলেন—হিজলা উপজেলার পালপাড়া এলাকার বাসিন্দা সাগর মীরের ছেলে শাহীন মীর (২০), একই এলাকার জাহাঙ্গীর বেপারীর ছেলে নয়ন বেপারী (১৯) এবং বাথুয়া গ্রামের কাদের সিকদারের ছেলে আরিফ সিকদার (১৯)। এ ঘটনায় এখনো হিজলা উপজেলার পালপাড়া গ্রামের মনির সিকদারের ছেলে শাহীন সিকদার (১৮) নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে মেঘনা নদীতে খোঁজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনরা ।

 

হিজলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, গত ১০ জানুয়ারি পাঁচ তরুণ জেলে ইঞ্জিনচালিত নৌকায় করে মেঘনা নদীর লাল বয়া এলাকায় মাছ শিকারে যান। নদীতে জাল ফেলে তারা নৌকাতেই ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে নৌকার ইঞ্জিনের পাখার পাশ দিয়ে পানি ঢুকে নৌকাটি ডুবে যেতে শুরু করলে বিষয়টি টের পান তারা। তখন সবাই সাঁতরে তীরের দিকে রওনা দেন।

 

এসময় শামীম ও দিদার সাঁতরে মেহেন্দিগঞ্জের মীরের খাল এলাকায় পৌঁছালে একটি নৌকা তাকে উদ্ধার করে। তবে ঘন কুয়াশার কারণে অন্যদের খোঁজ পাওয়া যায়নি। তীব্র শীত ও নদীর স্রোতের কারণে তারা পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

 

মঙ্গলবার সকালে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় শাহীন মীর ও আরিফ সিকদারের মরদেহ উদ্ধার করা হয়।

 

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দু’জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

অন্যদিকে, মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক জানান, দুপুরে মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার মীরা বাজার এলাকায় নয়ন বেপারীর ভাসমান মরদেহ পাওয়া যায়। পরে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network