1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নতুন বাংলাদেশ গঠনে গণভোটে অংশগ্রহণ জরুরি : বরিশাল জেলা প্রশাসক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

নতুন বাংলাদেশ গঠনে গণভোটে অংশগ্রহণ জরুরি : বরিশাল জেলা প্রশাসক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : নতুন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের গণভোটে অংশগ্রহণের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশের ঐতিহাসিক সুযোগ পাচ্ছেন, যা একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন আচরণবিধি ও গণভোট বিষয়ক গণসচেতনতামূলক উঠান বৈঠক মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গত ১৫ বছরে অনেকেই ভোট দেওয়ার সুযোগ পাননি। তবে এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা একটি ইতিবাচক অগ্রগতি। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ হবে উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত।
তিনি আরও বলেন, পেছনের বাংলাদেশকে পেছনে ফেলে একটি নতুন বাংলাদেশ গড়তে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি সাধারণ মানুষের মতামত শোনেন এবং ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন।
উঠান বৈঠকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নির্বাচন আচরণবিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি, ইউরোপীয় ইউনিয়নের (EU) নির্বাচন পর্যবেক্ষক মার্টিন স্কারবেজ ও আলেনকা চেরনি, কেদারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য মুসা আলীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কেদারপুর ইউনিয়ন পরিষদের সজ্জিত কমপ্লেক্স পরিদর্শন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network