উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ইউনিয়নের শিবপুর গ্রামে হত্যা মামলার আসামি তার দলবল নিয়ে জোরপূর্বক ক্ষমতার দাপটে সরকারি রাস্তায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করায় চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী।
এ ঘটনায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লেখা লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামের হত্যা মামলার আসামি সুভাষ রায় ও স্বপন রায়,তপন রায়(ধামু),রথিন রায়,রিপন রায়, সুুমন রায় মিলে ওই গ্রামের কার্পেটিং রাস্তায় বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে করে শিক্ষার্থী ও এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়। এমনকি ওই রাস্তার আওতায় রয়েছে স্কুল,মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান।
২০ জানুয়ারি একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করার ঘটনায় আমিনুল ইসলাম শেখ বাদী হয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে ভুক্তভোগী আমিনুল ইসলাম শেখ সাংবাদিকদের জানান সুভাষ বাহিনী এলাকায় হত্যা,চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। অভিযুক্ত সুভাষ রায়কে ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অচিরেই বন্ধ রাস্তা চলাচলের উপযোগী করাসহ জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।