1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জাটকা বিক্রির দায়ে পাঁচজনকে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে জাটকা বিক্রির দায়ে পাঁচজনকে জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজারে জাটকা বিক্রির সময় আটক পাঁচ বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ এ জরিমানা করেন।

জরিমানা দেওয়া বিক্রেতারা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা মো. হাবীব, আন্ধামানিক এলাকার মো. শাহে আলম, হিজলার শ্রীপুর এলাকার মো. মনির হোসেন বেপারী, একই এলাকার শাহে আলম দেওয়ান ও আলীগঞ্জের মো. রিপন।

হিজলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জাটকা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় হিজলার কাউরিয়া বাজারে বিক্রির সময় ১২০ কেজি জাটকাসহ পাঁচজনকে আটক করা হয়। পরে আটককৃতদের জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা জাটকা এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাক, হিজলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালসহ পুলিশের একটি দল অংশ নিয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network