1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় বিদ্যালয়ে নিরাপত্তা ঝুঁকি : সীমানা প্রাচীর নির্মাণের দাবি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

আগৈলঝাড়ায় বিদ্যালয়ে নিরাপত্তা ঝুঁকি : সীমানা প্রাচীর নির্মাণের দাবি

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১৭ নং চেংঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন থেকে চরম  নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

 

বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি অরক্ষিত পুকুর পানিতে টইটুম্বুর অবস্থায় থাকায় শিশুদের জন্য তা মারাত্মক বিপজ্জনক। পূর্ব দিকে রয়েছে ব্যস্ততম চেংঙ্গুটিয়া-রাংতা সড়ক। যেখানে গতি নিয়ন্ত্রণ কিংবা সতর্কীকরণের কোন চিহ্ন নেই। ফলে রাস্তা পারাপারের সময় কোমলমতি শিশুদের নিয়ে চরম উদ্বিগ্ন তাদের অভিভাবকরা।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে বিদ্যালয়টি মরণফাঁদের মাঝামাঝি অবস্থানে রয়েছে। শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সীমানা প্রাচীর ও গেট নির্মাণ করা জরুরি হয়ে পরেছে। যেকারণে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

অভিভাবক কহিনুর বেগম বলেন, প্রতিদিন শিশুরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পুকুরের পাশে কোনো বেড়া না থাকায় আমরা সবসময় আতঙ্কে থাকি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল হাওলাদার জানান , বিষয়টি গুরুত্ব বিবেচনা করে বিগত দুইবছর আগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network