1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইসলামী আন্দোলনের জোটে যাওয়ার সম্ভাবনা নেই : ফয়জুল করিম - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

ইসলামী আন্দোলনের জোটে যাওয়ার সম্ভাবনা নেই : ফয়জুল করিম

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আর কোনো জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

 

 

আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুর ২টায় বরিশালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

 

 

ফয়জুল করিম বলেন, ‘বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে অন্য কোনো জোটে যাওয়ার আর সুযোগ নেই। অবশ্যই শরিয়াভিত্তিক কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যদি আইন প্রণয়ন করে এবং সুযোগ হয়, তবে আবার হবে।

 

তিনি বলেন, ‘নির্বাচনে প্রশাসন যেন একদিকে ঝুঁকে না পড়েন। দখলদারি কালো টাকার ব্যাবহার যাতে নির্বাচনে না হয়। লেভেল ফিল্ড তৈরি করার জন্য কোনো রাজনৈতিক নেতাকর্মীদের আসামি করা যাবে না।

 

তিনি আরও বলেন, ‘নির্বাচনে প্রশাসনের পক্ষ যদি হয়রানি করা হয়, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।

 

এছাড়াও নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বরিশাল গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network