1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার সংরক্ষণাগারে এ আগুন লাগে।

 

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা না গেলেও সংরক্ষণাগারে থাকা পর্যাপ্ত ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেজবাহ উদ্দিন।

 

‎আগুন লাগার সংবাদ পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

মেজবাহ উদ্দিন বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্টোর রুমে গলাচিপা-রাঙ্গাবালী উপজেলার ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, জরুরি রেজিস্ট্রারসহ অন্যান্য মালামাল রয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়নি।

 

ফায়ার সার্ভিসের গলাচিপা স্টেশনের উপকর্মকর্তা কামাল হোসেনে জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি পাম্পসহ উপজেলা সদর হাসপাতালে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে তাদের দুটি ইউনিট। পরে দশমিনা থেকে আরও একটি ইউনিট উপস্থিত হয়। আগুন লাগার সূত্র তদন্তের পর বলা যাবে বলে জানান এ কর্মকর্তা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network