1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাতপাখার প্রচার শুরু করলেন ফয়জুল করীম - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

হাতপাখার প্রচার শুরু করলেন ফয়জুল করীম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর ও বাকেরগঞ্জ আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

 

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে এ প্রচার শুরু করেন তিনি।

 

 

প্রচার শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় মুফতি ফয়জুল করীম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলাম শান্তির জন্য। শান্তির দেশ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলাম এবং কোরআন-সুন্নাহর পক্ষে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

 

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে ফয়জুল করীম বলেন, অক্লান্ত পরিশ্রম করতে হবে। আর অল্পকিছু দিন বাকি আছে। আগামী ১২ তারিখ হাত পাখার বিজয়ের পরেই বিশ্রামে যাবো। তার আগ পর্যন্ত আমরা বিশ্রামে যাব না। আমরা সব সময় হাতপাখার প্রতীক নিয়ে সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 

সংক্ষিপ্ত সভা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন মুফতি ফয়জুল করীম। তিনি নগরীর সদর রোড এলাকায় হাতপাখার লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network