1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চরকাউয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা এ্যাডভোকেট কাজী মোখলেছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কামরুল মৃধা, চরকাউয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল মৃধা এবং যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম সুজন।
সভায় সর্বসম্মতিক্রমে ৮নং ওয়ার্ড বিএনপির ৮২ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আহ্বায়ক হিসেবে মোঃ শহিদুল ইসলাম খান ও সদস্য সচিব হিসেবে মোঃ স্বপন খানকে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও সদস্য হিসেবে মোঃ নাছির ভুঁইয়া, সাবেক ইউপি সদস্য মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ইসমাইলসহ আরও অনেকে অন্তর্ভুক্ত রয়েছেন।
নেতৃবৃন্দ আগামী দিনে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network