1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৫ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৫

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীর বিশেষ অভিযানে বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রাম থেকে বিপুল পরিমাণ টাকা, দেশীয় অস্ত্র, মাদক ও মোবাইল ফোন উদ্ধারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত মাটিয়ালা গ্রামে চারজনের বাড়িতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর সদস্যরা।

 

এ সময় ইউপি সদস্য রতন রাঢ়ীর ছেলে লিটন রাঢ়ী (৪৫), উজ্জ্বল রাঢ়ী (২৫), একই গ্রামের জামাল হোসেন (৪৮), মো. আলী (৩২) ও এমদাদ হোসেনকে (৫৩) আটক করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেজর জাহিদুল এবং লে. জিসানের নেতৃত্বে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন থেকে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।

 

সূত্রে আরও জানা গেছে, অভিযানে আটক পাঁচজনের কাছ থেকে নগদ ৫ লাখ ৫৫ হাজার ৫৩০ টাকা,  ১৪৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ১৬টি মোবাইল ফোন, ১৫ লাখ টাকার চেক, বিভিন্ন দেশের ১ হাজার টাকা, দেশীয় অস্ত্র, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

আটককৃতদের এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে-জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network