1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রচার শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রচার শুরু

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন।

 

বুধবার ২২ জানুয়ারি থেকে এ প্রচারণা শুরু করেন তিনি। প্রচারণার ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের এই প্রার্থী মুলাদী উপজেলার চরকালেখান মাদ্রাসা বাজার এলাকা থেকে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রমের সূচনা করেন।

 

প্রচারকালে তিনি বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি তুলে ধরেন।

 

এ সময় তিনি বলেন, ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

 

গণসংযোগকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network