1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
"দাফনের কাপড়ে তো পকেট নেই" ওটরায় : সরফুদ্দিন সান্টু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

“দাফনের কাপড়ে তো পকেট নেই” ওটরায় : সরফুদ্দিন সান্টু

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

উজিরপুর প্রতিনিধিঃ দাফনের কাপড়ে পকেট নেই,সম্পদ নিয়ে কবরে যাবেনা” তাই খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে জনসেবা করে যাবো”উজিরপুর উপজেলার ওটরায় বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন সান্টু এসব কথা বলেন।

 

২৪ জানুয়ারি শনিবার আসরবাদ ওটরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লার সঞ্চালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

 

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ দুলাল হোসেন,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন,মোঃ সামছুল আলম পান্নু,মোঃ জামাল হোসেন তালুকদার, সহ-সভাপতি ও প্রবাসী মোঃ সাখাওয়াত হোসেন,বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুল,সাধারণ সম্পাদিকা শিরিন আক্তার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আ,ফ,ম সামছুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক,পৌর যুবদলের আহবায়ক মোঃ সাহাবদ্দিন আকন সাবু, উপজেলা

সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইউম খান,পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার, সদস্য সচিব মোঃ জুম্মান সিকদার মোতালেব, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাবেক সভাপতি মোঃ হাইউম খান,উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মনির হোসেন,ওটরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হাওলাদার। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম ।

 

এছাড়াও উপস্থিত ছিলো ওটরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও ধর্মপরায়ন মুসল্লীগন । দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও সততা নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন।

 

এছাড়া মরহুমা বেগম খালেদা জিয়ার ও জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network