1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে যৌথ অভিযানে বাস থেকে ৩ হাজার কেজি জাটকা জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে যৌথ অভিযানে বাস থেকে ৩ হাজার কেজি জাটকা জব্দ

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-বরিশাল মহাসড়কে বাসে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে যৌথবাহিনী।

 

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জাটকাগুলো উদ্ধার হয়।

 

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানাধীন স্টিমারঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই নাসিম জানান, শনিবার দুপুরে নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী বাস নিউ অন্তরা ক্লাসিক ও রাজধানী পরিবহনে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি টিম। বাস দুটির একটি পটুয়াখালি ও অন্যটি বরগুনা থেকে ছেড়ে আসে।

 

এসময় বাসের মালামাল রাখার বক্সের মধ্য থেকে ৩২ টি মাছের ঢোল ও ৭ টি ককসিট জব্দ করা হয়। এরমধ্য থেকে ৩ হাজার কেজি অবৈধ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

 

এস আই নাসিম আরও জানান, জাটকার মালিককে আটক করতে পারেনি পুলিশ। পরে জব্দকৃত জাটকা অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়। আদালতের বিচারক জব্দকৃত জাটকা নগরীর বিভিন্ন মাদরাসার এতিমখানা ও দঃস্থদের মাঝে বিতরণের নির্দেশ দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network