1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে ১৬ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সন্ধ্যা নদীর ‘ভাঙ্গার মুখ’ নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরের দিকে কিশোরটি কয়েকজন সঙ্গীর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের টানে সে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসে জানানো হয়।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

 

এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ কিশোরের পরিবার ঘটনাস্থলে এসে আহাজারি করছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network