1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তারেক রহমানের বরিশাল নির্বাচনী জনসভার সময় পরিবর্তন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

তারেক রহমানের বরিশাল নির্বাচনী জনসভার সময় পরিবর্তন

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত তারিখের একদিন পর আগামী ২৭ জানুয়ারি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জনসভার নির্ধারিত স্থান বেলস পার্ক মাঠ পরিদর্শন শেষে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

 

তিনি বলেন, প্রায় দুই দশক পর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বরিশালে আসছেন, যা বরিশালের রাজনীতিতে একটি বিশেষ গুরুত্ব বহন করে। তার আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপিসহ দলের সব অঙ্গ সংগঠনের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই নেতাকর্মীদের নিয়ে জনসভার মাঠ পরিদর্শনে আসা হয়েছে।

 

মজিবর রহমান সরোয়ার আরও বলেন, একজন দলীয় চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়া আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচন পরিচালনা এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নয়ন ভাবনার ধারাবাহিকতা বজায় রাখতেই তারেক রহমান বরিশালে আসছেন। পূর্বে নির্ধারিত ২৬ জানুয়ারির পরিবর্তে এখন তার সফরসূচি নির্ধারণ করা হয়েছে ২৭ জানুয়ারি। তাকে স্বাগত জানাতে যুবক, ছাত্রসমাজসহ স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামানো হচ্ছে। এ উপলক্ষে মিছিল, সভাসহ সার্বিক প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

জনসভার মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

 

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার দলের চেয়ারম্যান হিসেবে তার বরিশাল সফরকে ঘিরে বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন গতি ও মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network