1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাবুগঞ্জের চাঁদপাশায় দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাবুগঞ্জের চাঁদপাশায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁদপাশা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়।
চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মো. হুমায়ুন কবির। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম প্রিন্স।
শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য দোয়া করা হয়। পাশাপাশি বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের জন্য বিশেষ দোয়া করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network