1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমাকে স্যার নয়, ভাই বলবেন : বাবুগঞ্জ–মুলাদীতে গণসংযোগে অ্যাডভোকেট জয়নুল আবেদীন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

আমাকে স্যার নয়, ভাই বলবেন : বাবুগঞ্জ–মুলাদীতে গণসংযোগে অ্যাডভোকেট জয়নুল আবেদীন

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আমাকে স্যার বলে দূরে রাখবেন না, আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই। আমি নেতা নই, আমি আপনাদেরই একজন কর্মী।
রবিবার (২৫ জানুয়ারি) দিনভর বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এদিন তিনি মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট, দেহেরগতি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এবং রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি বলেন, আপনারা আমাকে ভাই মনে করবেন। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থাকতে চাই।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার অত্যন্ত জরুরি। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজন শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিল, ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরানসহ বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network