1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় পৃথকভাবে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এসময় ইয়াবা, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে মামলা দায়েরের পর রবিবার (২৫ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গৌরনদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কসবা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি রায়হান ফকির (৩৭) নামের এক যুবককে ১০৩ পিস ইয়াবা ও ১৮০ রাউন্ড এয়ারগানের গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত রায়হান গৌরনদী পৌর যুবলীগের সদস্য ও কসবা গ্রামের বাসিন্দা নিজাম ফকিরের ছেলে। অপরদিকে আগৈলঝাড়ার রত্নপুরে ২৪ জানুয়ারি দিবাগত রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মিরাজ হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।

 

এ সময় তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১০০ গ্রাম গাঁজা, বিভিন্ন ধরনের মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network