1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সদর চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল সদর চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় সর্বসম্মতিক্রমে চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সমন্বয় নির্বাচনী কমিটি গঠন করা হয়। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হন মোঃ শাহ আলম হাওলাদার।
চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহমুদ হোসেন আশরাফ সহ-সমন্বয়কারী করা হয় সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্টু ও সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব ফকিরকে। এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বশীল হিসেবে রয়েছেন  ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মাসুম, সাবেক মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রেদোয়ান, চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান, চরকাউয়া ইউনিয়ন তাঁতীদল আহ্বায়ক মোঃ রিপন হাওলাদার এবং ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে অন্যান্য নেতাকর্মীদের সদস্য করে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নির্বাচনী কমিটি গঠন করা হয়।
আরো উপস্থিত ছিলেন , ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ইয়াকুব মৃধা, ১নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ শাহজালাল হাওলাদার, কৃষক দলের সভাপতি মোঃ কালাম হাং, শ্রমিক দলের সভাপতি মোঃ পলাশ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সিকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network