1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লাঙ্গলের পক্ষে গণসংযোগে ইকবাল হোসেন তাপস : প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে গোলাম কিবরিয়া টিপু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

লাঙ্গলের পক্ষে গণসংযোগে ইকবাল হোসেন তাপস : প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে গোলাম কিবরিয়া টিপু

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস বলেছেন, আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এমপি থাকাকালে বাবুগঞ্জ–মুলাদী এলাকায় শান্তি ছিল, উন্নয়ন হয়েছে। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে মুলাদী উপজেলার পেদারহাট বন্দরে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ইকবাল হোসেন তাপস বলেন, গোলাম কিবরিয়া টিপু একজন পরীক্ষিত, জনবান্ধব ও উন্নয়নমুখী নেতা। আপনারা লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবেন—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর সাধারণ মানুষের সহাবস্থান, শান্তি ও উন্নয়নমুখী জনপদ গঠনে আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কোনো বিকল্প নেই। তিনি সব সময় রাজনৈতিক সহনশীলতা ও সম্প্রীতির রাজনীতি করে এসেছেন।
গণসংযোগকালে ইকবাল হোসেন তাপস গোলাম কিবরিয়া টিপুর পক্ষে দোয়া কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকে ভোট দিলে বাবুগঞ্জ–মুলাদীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। এ সময় জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এর আগে তিনবার বিপুল ভোটে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার রাজনৈতিক জীবনে তিনি কখনো বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নের রাজনীতিতে জড়াননি; বরং সব দল ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় ও সহাবস্থানের রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে এলাকাবাসীর অভিমত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network