1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে তিনজন আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে তিনজন আটক

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় এক মাদক ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও এক মাদক সেবনকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

 

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকসিচর এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়সল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে পরিত্যক্ত দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি রাম দা, দুটি দা, দুটি চাপাতি, তিনটি চাকু, একটি হ্যামার, একটি সিজার, একটি প্লাস, পাঁচটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোনসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

এ সময় মাদক ব্যবসায়ী মো. জুয়েল হাওলাদার কালা (৩২), তাঁর স্ত্রী রোকসানা আক্তার (৩০) এবং মাদক সেবনকারী মো. হোসেন ঢালী (৩৩)–কে আটক করা হয়। আটক জুয়েল হাওলাদার বকসিচর গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে। অপরজন হাতিয়া এলাকার বাসিন্দা।
পরে আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network