1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমেরিকা জামায়াতকে নির্ভর করে অগ্রসর হচ্ছে : বেতাগীতে জামায়াত প্রার্থী সুলতান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

আমেরিকা জামায়াতকে নির্ভর করে অগ্রসর হচ্ছে : বেতাগীতে জামায়াত প্রার্থী সুলতান

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেছেন, পৃথিবীর কোনো দেশে আমেরিকা চায় না ইসলামী দলের নেতৃত্বে সরকার গঠন হোক। এবার সেই আমেরিকাও বাংলাদেশে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ কায়েম করতে, দেশ কায়েম করতে জামায়াতে ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে।

 

রোববার (২৫ জানুয়ারি) রাতে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।

 

এসময় তিনি বলেন, আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি – দেশের ক্ষতি, জাতির ক্ষতি, আপনার ক্ষতি, আমার ক্ষতি।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সুলতান আহমেদ বলেন, আগামী নির্বাচন এদেশের ইতিহাসে অন্যতম নির্বাচন হয়ে থাকবে- এটা আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন। দেশবাসী শুধু নয়, দুনিয়াবাসীও এ নির্বাচনটাকে বাংলাদেশের মাইলফলক হিসেবে দেখতে চায়। শুধু গত ১৫ বছর, ১৮ বছর নয়, তার আগেও ২-৪টা নির্বাচন ছাড়া সমস্ত নির্বাচন হয়েছে ভাঁওতাবাজির নির্বাচন। কাজেই বাংলাদেশের একটা বদনাম হয়ে গেছে দুনিয়ায়, যে গণতন্ত্রের নামে ভন্ডামি-সন্ডামি, প্রতারণা, লাঠিয়াল বাহিনীর দৌড়াত্ব, কেন্দ্র দখল, ব্যালট বাক্স দখল, মারামারি, হানাহানি ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হয়। কাজেই, এবারের নির্বাচন সুন্দর হলে – পৃথিবী দেখবে যে – বাংলাদেশের মানুষও সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম।

তিনি আরও বলেন, বহির্বিশ্বও চাচ্ছে এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বে এ দেশে সরকার কায়েম হোক। আপনারা যারা বিচক্ষণ, সাংবাদিক, রাজনীতি সচেতন- তারা এটার আলামত বুঝতে পারেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network