1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মধ্যরাতে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে মধ্যরাতে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

জিহাদ রানা : বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে শারমিন আক্তার মিম (২১) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

 

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার নাহার ম্যানশন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মিম বরিশাল নগরীর পুলিশ লাইন্স রোড এলাকার একটি কাপড়ের শো-রুমে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার মেয়ে।

কোতয়ালী থানা পুলিশ জানায়, প্রেমিককে ভিডিও কলে রেখেই ওই নারী গলায় ফাঁস দেন। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ব্যাপ্টিস্ট মিশন রোডের খলিফা বাড়ির নাহার ম্যানশনের সুলতানের সাবলেট বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network