1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ আটক ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

আগৈলঝাড়ায় সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ আটক ৩

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া-গৌরনদী উপজেলায় আর্মি ও পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে  ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র, মাদকসেবনের সরঞ্জাম ও মোবাইল সহ তিন জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় দিকে মেজর ইয়াসির আরাফাতের নেতৃত্বে গৌরনদী উপজেলার টরকি বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজবাসা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাদককারবারি মোহাম্মাদ শামিম দেওয়ান(৪১), তার স্ত্রী তামান্না আক্তার (৩২)।

 

মোহাম্মাদ শামিম দেওয়ান গৌরনদী  উপজেলার সুন্দরদী গ্রামের মোহাম্মাদ সহিদুল ইসলামের ছেলে। অন্য দিকে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম এলাকার মো.কালাম আকনের ছেলে সিরাজুল ইসলাম (২৩)।

 

সেনাবাহিনী মেজর ইয়াসির আরাফাত জানা যায়, অভিযানে মোহাম্মাদ শামিম দেওয়ানের বসতবড়ির ঘর তল্লাশি চালিয়ে বিপুল ইয়াবা, একটি রাম দা, দুটি দা, দুটি চাপাতি, তিনটি চাকু, একটি সিজার, দুটি পাসপোর্ট,  আটটি জাতীয় পরিচয়পত্র, সাতটি বাটন মোবাইল ফোন, দশটি স্মার্টফোনসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আগৈলঝাড়া ও গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আগৈলঝাড়া থানা পুলিশ  পরিদর্শক সুশংকর  মিল্লক  জানান,সিরাজুল ইসলামের কাছ থেকে দেশীয় অস্ত্র সহ ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায়  মাদক মামলা হয়েছে।

 

গৌরনদী  থানা অফিসার  ইনচার্জ  মো. তারিক হাসান  রাসেল জানান,  সেনাবাহিনী  আটক করে থানায় দিলে পুলিশ  বাদি হয়ে তাদে বিরুদ্ধে  মাদক আইনে মামলা নেয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network