1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কারাগার থেকেই ভোটের লড়াই : বরিশাল ৩ আসনে লাঙ্গল প্রার্থী টিপু ঘিরে ভিন্ন নির্বাচনি সমীকরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

কারাগার থেকেই ভোটের লড়াই : বরিশাল ৩ আসনে লাঙ্গল প্রার্থী টিপু ঘিরে ভিন্ন নির্বাচনি সমীকরণ

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বইছে এক ভিন্নধর্মী নির্বাচনি হাওয়া। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক ৩  বারের সংসদ সদস্য, বর্তমানে কারাগারে বন্দি একজন প্রার্থী। ফলে নির্বাচনি মাঠে সৃষ্টি হয়েছে ‘কারাগার বনাম মাঠের’ ব্যতিক্রমী এক লড়াই, যা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
কারাবন্দি এই প্রার্থী হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। জাতীয় পার্টি মনোনীত এই লাঙ্গল প্রতীকের প্রার্থী বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
দাখিলকৃত হলফনামা অনুযায়ী, ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনের আগে জামিন না পেলে সমর্থক ও আত্মীয়স্বজনই তার পক্ষে মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাবেন। তাদের আশা, কারাবন্দি প্রার্থীর প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ভোটের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, শুরুতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে প্রার্থিতা স্থগিত করা হলেও পরবর্তীতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার যাচাইয়ে নিশ্চিত হয়—গোলাম কিবরিয়া টিপুর কোনো দ্বৈত নাগরিকত্ব নেই। এতে তার প্রার্থিতা পুনরায় বৈধতা পায় এবং কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘মুক্তি’ না মিললেও কারাগার থেকেই তিনি নির্বাচনি লড়াইয়ের নেতৃত্ব দেবেন।
নির্বাচনি আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ফৌজদারি মামলায় অন্তত দুই বছর কারাদণ্ডে দণ্ডিত না হন, তাহলে তার নির্বাচনে অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। এ আইনি সুযোগেই বিচারাধীন মামলায় বন্দি অবস্থায়ও নির্বাচনে অংশ নিচ্ছেন গোলাম কিবরিয়া টিপু।
এ বিষয়ে বরিশাল জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খাইরুল আলম সুমন বলেন, মনোনয়নপত্র সংক্রান্ত সব বিষয় নির্বাচন আইন অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল–৩ আসনে একাধিক হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি একজন কারাবন্দি প্রার্থীর অংশগ্রহণ এবারের নির্বাচনকে দিয়েছে ভিন্ন মাত্রা। বিষয়টি ভোটারদের মধ্যে এখন প্রধান আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
এদিকে টিপুর একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া বলেন, বিনা অপরাধে আমার বাবাকে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকতে হচ্ছে—যা অত্যন্ত দুঃখজনক। এটি রাজনৈতিক সহাবস্থানের ক্ষেত্রেও বড় একটি বাধা। তারপরও বাবার পক্ষে নির্বাচনি মাঠে প্রান্ত থেকে প্রান্তে ছুটে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ জনগণের ভালোবাসায় বিপুল ভোটের ব্যবধানে বাবাকে বিজয়ী করে কারাগার থেকেই মুক্ত করে আনব।
কারাগারের ভেতর থেকেও একটি আসনের ভোটের লড়াই—বরিশাল–৩ আসনের এই নির্বাচন যে এবারের জাতীয় রাজনীতিতে আলাদা নজির গড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network