1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নির্বাচিত হতে পারলে মাদকের মূলোৎপাটন করবো : জহির উদ্দিন স্বপন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

নির্বাচিত হতে পারলে মাদকের মূলোৎপাটন করবো : জহির উদ্দিন স্বপন

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন-মাদকচক্র আমাদের এলাকাকে মাদক ব্যবসার টার্গেটে পরিনত করেছে।

 

ফলে আমাদের তরুণ প্রজন্ম ধ্বংসের পথে। মাদকচক্ররা রাজনীতি ও পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চায়। আমি নির্বাচিত হতে পারলে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকের মূলোৎপাটন করবো।

 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে গৌরনদী উপজেলার বার্থী এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সাথে আলাপকালে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন আরও বলেছেন-বিগত সরকারের আমলে বাংলাদেশে মেগা প্রকল্পের নামে দুর্নীতির রাজত্ব তৈরি হয়েছিলো।

 

গ্রামীণ সড়ক অবকাঠামোর বাজেটকে ট্রান্সফার করা হয়েছিলো মেগা প্রকল্পের দূর্নীতির জন্য।  ফলে গ্রামীণ সড়ক যোগাযোগের কোন উন্নয়ন হয় নাই। ধানের শীষ মার্কাকে বিজয়ী করা হলে আমার প্রথম কাজ হবে গ্রামীণ সড়ক যোগাযোগের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন করা।

 

একইদিন বার্থী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন।

 

প্রচারণাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ আবুল হোসেন মিয়া, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, টরকী বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network